সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইউরোপীয় দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছে ও তারা এখন সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিগুলো বাস্তবায়ন নিশ্চিত করছে বলে জানান ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে।

ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন করার জন্য কিছু ন্যাটো সদস্য দেশ যথেষ্ট ভূমিকা রাখছে না-ট্রাম্পের এরূপ অভিযোগের প্রেক্ষাপটে রুত্তে এমন মন্তব্য করেছেন।

আর্মেনিয়াতে অনুষ্ঠিত ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির একটি শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের রুত্তে বলেcন, ‘হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পক্ষ হতে কিছুটা হতাশা ছিল, তবে ইউরোপীয়রা সেটি শুনেছে ও সেই অনুসারে কাজ করছে।’

মূলত সামরিক ঘাঁটি ব্যবহার করার বিষয়ে ট্রাম্পের দেয়া কঠোর বার্তা দেওয়ার পরে ন্যাটো দেশগুলোর অবস্থানে এ পরিবর্তন এল বলে মনে করা যাচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর