তেলআবিবে ইরানের হামলা
ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিবে বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) একটি প্রতিবেদেনে জানিয়েছে, আজ (৬ মার্চ) এই হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেলআবিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলা’ করা হয়।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো এখনো পর্যন্ত তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
এছাড়াও, বাহরাইনের মানামাতে ইসরাইলি দূতাবাসে হামলা চালায় ইরান। ইরানের গণমাধ্যমগুলো জানায়, বাহরাইনের রাজধানী মানামাতে রাতে ফিন্যান্সিয়াল হারবার টাওয়ার বাণিজ্যিক কমপ্লেক্সে এই হামলা চালানো হয়েছে।
কুয়েতজুড়ে নানা বিমান হামলার সাইরেন বাজা শুরু করে। সে সাথে শক্তিশালী বিস্ফোরণের শব্দও সেখান থেকে পাওয়া যায়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় সম্পূর্ণ অঞ্চলেই এই হামলা চালায় তেহরান। কিন্তু বেশির ভাগ হামলাই প্রতিহত করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
