তেল বিক্রিতে বাধা সৃষ্টি করলেও সমস্যা নেই ইরানের
ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তেহরান অতিদ্রুতই তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে—এরূপ ধারণা ভুল বলে জানায় জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে সংস্থাটি জানিয়েছে, ‘ইরানের তেলের মজুত খুব দ্রুতই পূর্ণ হয়ে যাবে, যার ফলে দেশটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে বলে যে প্রচারণা চলমান রয়েছে, সেটি ভুল।’
ট্যাংকার ট্র্যাকার্সের দাবি হচ্ছে, ‘প্রকৃত তথ্য হচ্ছে ইরান তাদের উৎপাদিত সম্পূর্ণ তেলই অভ্যন্তরীণ ব্যবহারের উদ্দেশ্যে পরিশোধন করার সক্ষমতা রাখে।’
সংস্থাটির তথ্য অনুসারে, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ইরান তাদের তেল উৎপাদন হ্রাস করে দৈনিক ২০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে এনেছিল। এ পরিমাণ তেলের পুরোটাই ওই দেশটি নিজেদের অভ্যন্তরীণ চাহিদা পূরণে পরিশোধন করতে পারে।
স্বাধীনতার বার্তা / মেবি
