তবে কী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন ইমরান খান
বর্তমানে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পাকিস্তান। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে সড়কে নেমে এসেছে বহু মানুষ। ঠিক এমনটাই জানায় দেশটির সংবাদমাধ্যম ডন।
বিকল হয়ে গেছে ইমরানের খানের ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি। সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবী ঠিক এমন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করার জন্য রাস্তায় নেমে এসেছে তার সমর্থকরা। নানা রকম পোস্টার-ব্যানার হাতে নিয়ে দেওয়া হচ্ছে সরকারবিরোধী স্লোগান। করাচির পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে এই প্রতিবাদ করার জন্য রাস্তাতে নেমে এসেছে মানুষ।
জানা যায়, গত অক্টোবর মাস হতেই প্রবল দৃষ্টিশক্তির সমস্যাতে ভুগছেন সাবেকএইপ্রধানমন্ত্রী। তার দল পিটিআই অভিযোগ করছে যে, কারাবন্দি অবস্থাতে ইমরান খানের চিকিৎসার ক্ষেত্রে অনেক অবহেলা করা হচ্ছে। তার চিকিৎসা করার জন্য একটি ভুল কনসেন্ট ফর্মে তার সাক্ষর নেয়া হয়েছে।
অপরদিকে ৭৩বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য যথাসাধ্য তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করছে প্রশাসন।
স্বাধীনতার বার্তা / মেবি
