সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত আছে বলে দাবি করেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেন, যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রেও সকলকে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেছেন, ইরান এমন উন্নত অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত যেটি এখনো সংঘাতে ব্যবহৃত হয়নি। ‘শত্রুদের বেদনাদায়ক শাস্তির’ বিষয়ে সতর্ক করে দিয়েছেন নায়েনি।

তিনি বলেছেন, ‘ইরানের বহু নতুন অস্ত্র এখন আসার পথে। এ প্রযুক্তিগুলো এখনো পর্যন্ত বৃহৎ পরিসরে মোতায়েন করা হয়নি।’

নায়েনি জানান, গত বছরের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরে ইরান এখন আরো বেশি করে প্রস্তুত রয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর