সংসদ নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য এদেশের জনগণকে অভিনন্দন জানায় জাতিসংঘ। একই সাথে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করার জন্য ও গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষা করার জন্য আহ্বান জানায় এই বিশ্বসংস্থাটি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি বার্তাতে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের দ্বারা সৃষ্টি হওয়া ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরো বেশি শক্তিশালী করার জন্য সকল রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘপ্রধান।
আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানসহ সকল নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন আন্তোনিও গুতেরেস।
এই দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন পুনর্ব্যক্ত করে জাতিসংঘ।
স্বাধীনতার বার্তা / মেবি
