সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আন্তর্জাতিক জলসীমাতে মাদকবাহী সন্দেহে ফের বেশ কয়েকটি নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে করে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সাউদার্ন কমান্ডের দাবি হচ্ছে, মাদক পরিবহনের অভিযোগে চালানো হয় এইসব হামলা। যার ফলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। একই সাথে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার জন্য ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

একটি বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একটি নৌযান টার্গেট করে হামলা চালায় মার্কিন সেনারা। যাতে করে তিনজন নিহত হয়েছে। এরপরে আরেক বিবৃতিতে আরো দু'টি নৌযানে হামলার তথ্য জানিয়েছে তারা। এ হামলাতে প্রাণ গেছে পাঁচজনের।

গত সেপ্টেম্বর হতে এখন অবধি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলাতে প্রাণ গেছে অন্তত ১১৫ জনের।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর