সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৮ জন সন্ত্রাসী নিহত হয়। আজ (২ এপ্রিল) এরূপ দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একটি বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তান জেলাতে এই অভিযান চালানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসী দলটির মোকাবিলা করে ও ৮জনকে গুলি করে হত্যা করা হয়। এতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের নিকট হতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগান তালেবান সরকার অবশ্যই তার দায়িত্ব পালন করবে ও খারিজিরা যাতে আফগান ভূমি ব্যবহার করতে না পারে, তবে সেটি নিশ্চিত করতে হবে। সেই সাথে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ পরিচালনাতে তাদের নাগরিকেরা যাতে কোনোভাবে জড়িত হতে না পারে, সেটি নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে কাবুলকে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর