সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। রবিবার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির দ্বারা আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পরবর্তী সময়ে ১৯৮৯ সালে দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬)। সর্বোচ্চ নেতা হিসেবে তার ইরানের রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিলো। এছাড়াও তিনি দেশের অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্র নীতি নির্ধারণ করেছেন। ১৯৭৯ সালের বিপ্লবের পরে ইরানে সর্বোচ্চ নেতার এই পদটি তৈরি করা হয়েছে ও সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর দ্বারা প্রেসিডেন্ট ও পার্লামেন্টের উপরে একজন শীর্ষ ধর্মীয় নেতাকে নিরঙ্কুশ ক্ষমতা দেয়া হয়েছে। ৮৮ জন সদস্যের আলেমদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আনুষ্ঠানিকভাবে এ নেতা নির্বাচন করে থাকে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর