সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর হতে দখলকৃত পশ্চিম তীরের শতাধিক ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মানবাধিকার সংগঠন 'প্যালিস্টিনিয়ান প্রিজনার সোসাইটি' এই দাবি করেছে।

এই সংগঠনটি জানায়, ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর হতেই আটক করা হয় এসব ফিলিস্তিনিকে; যাদের মাঝে নারী ও শিশুও আছে। আইডিএফের এই গ্রেফতার অভিযানকে 'সন্ত্রাসী কার্যক্রম' বলে আখ্যায়িত করেছে। নানা মানবাধিকার সংগঠনের দেয়া তথ্য অনুসারে, এখন ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছে প্রায় ৯ হাজার ৩শ'রও অধিক ফিলিস্তিনি, যাদের মাঝে প্রায় সাড়ে ৩শ' শিশু আছে। নির্যাতন, ক্ষুধা ও চিকিৎসার অবহেলার কারণে মৃত্যুও হয়েছে অনেকের।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর