রাশিয়াতে হেলিকপ্টার বিধ্বস্ত
রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে করে ৩জন নিহত হন। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেন।
সরকারি বিবৃতিতে জানা যায়, রমনেনস্কি জেলার আকাশসীমাতে উড়ার সময় রাডার হতে একটি রবিনসন হেলিকপ্টার হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। এরপর হেলিকপ্টারটিন সন্ধানে একটি বিশেষ তল্লাশি অভিযান চালায় উদ্ধারকারী দল। পরবর্তীতে সে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে এবং সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করে। এই ঘটনার ফলে কেউ বেঁচে নেই।
স্থানীয় সরকার নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
এই দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। কিন্তু পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটর দপ্তর জানায়, এই হেলিকপ্টারটি নিহত পাইলটের মালিকানাধীন ছিল ও তার এই উড়োজাহাজ পরিচালনা করার জন্য কোনো রকম অনুমতি ছিল না। এছাড়াও হেলিকপ্টারটি যথাযথ নিয়মে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও ছিল না।
স্বাধীনতার বার্তা / মেবি
