রাশিয়ার কার্গো জাহাজে আগুন
বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়। হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। গতকাল (২১ নভেম্বর) এ ঘটনায় জাহাজটির ১৬ ক্রু সদস্য লাইফবোটে করে বেরিয়ে আসনে। এরপর তাদের একটি রুশ জাহাজে তুলে নেয়া হয়। তারা রাশিয়ায় ফিরে যাচ্ছেন বলে জানায় ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই।
‘স্পার্টা-২’ নামের জাহাজটি পরবর্তীতে ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। গতকাল গভীর রাতে ফিনল্যান্ডের বর্ডার গার্ডের কমান্ডার ইলজা ইলজিন এই তথ্য জানিয়েছেন। গতকাল গভীর রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে এই বছর একাধিকবার ড্রোন হামলা চালায় ইউক্রেন। এইসব হামলার কিছু ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমায়ও ঢুকে পড়েছিল। এতে করে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার কর্মকর্তাদের দেয়া পূর্বের তথ্যের সাথেও এই বিবরণ মিলে যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
