সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেয়ার সিদ্ধান্ত গ্রহ করেছে ইরান।

রাশিয়াতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেয়া একটি সাক্ষাৎকারে এই তথ্য জানান।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নেয় ইরান; উদাহরণস্বরূপ রাশিয়া। ইতোমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করা হয়েছে।’

ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকাতে রাশিয়া ব্যতীত আর কোন কোন দেশ রয়েছে সেটি অবশ্য বলেননি কাজেম জালালি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পরে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এর কিছুদিন পরে দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ও তাদের যেই সব মিত্র এ যুদ্ধের পক্ষে তারা ছাড়া অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি অবশ্যই নিতে হবে ও নির্ধারিত ফি দিয়ে প্রবেশ করতে হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর