সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরাইলের প্রায় ৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের খুলে দেয়া হলো জেরুজালেমের আল-আকসা মসজিদ। জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এই কথা জানিয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরেই আজ (৯ এপ্রিল) ফজরের নামাজ শেষে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে।

জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছেন, ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ জরুরি অবস্থা এবং নিরাপত্তাব্যবস্থার অজুহাতে প্রায় ৪০ দিন বন্ধ রাখার পরে আজ ভোর বেলা ফজরের নামাজ হতে মুসল্লিদের উদ্দেশ্যে আল-আকসা মসজিদ কোনো সংখ্যাগত বিধিনিষেধ ব্যতীত ফের খুলে দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন, ইসরাইলি বাহিনী মসজিদের চারপাশে বেশ কঠোর সামরিক ব্যবস্থা আরোপ করেছে ও জেরুজালেমের পুরাতন শহরের ফটকগুলো বন্ধ করে দিয়েছে।

নিষেধাজ্ঞার সময় তথাকথিত ‘মন্দির’ সমর্থক গোষ্ঠীগুলো ইহুদিদের পাসওভার উৎসবের সুযোগ নিয়েছিলো, যেটি ২ এপ্রিল শুরু হয়ে ৯ এপ্রিল অবধি চলমান ছিল। এ সুযোগে তারা আল-আকসা মসজিদে হামলা চালানোর জন্য নানা রকম উসকানি দিয়েছে ও এর ভিতরে কোরবানির অনুষ্ঠান করার জন্য আহ্বান জানিয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর