পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলমান
কড়া নিরাপত্তাতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু করা হয়। আজ (৪ মে) সকাল ৮টার দিকে ভোট গণনা শুরু হয়েছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফাতে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়েছে। অনিয়মের অভিযোগের কারণে একটি আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। যার ফলে আজ মোট ২৯৩ আসনে ভোট গণনা চলমান রয়েছে। কলকাতাসহ মোট ২৩ জেলাতে স্থাপিত ৭৭টি কেন্দ্রে এক সাথে এ ভোট গণনা শুরু হয়েছে।
প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট এবং পরে গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেয়া সকল ভোট।
প্রাথমিক ভোট গণনাতে এখন পর্যন্ত এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া অবধি বিজেপি পেয়েছে মোট ১৫৭টি আসন এবং তৃণমূল কংগ্রেস পায় ১২০টি আসন।
স্বাধীনতার বার্তা / মেবি
