প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ থাকার দাবি করছে সৌদি আরব
২.৫ ট্রিলিয়ন ডলারের বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আছে বলে দাবি করে সৌদি আরব। শুক্রবার (২৩ জানুয়ারি) একটি প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে।
এ খনিজগুলোর মাঝে আছে স্বর্ণ, তামা ও লিথিয়াম। এর পাশাপাশি আছে টার্বিয়াম, নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল কিছু খনিজ উপাদানও। এইগুলো মূলত বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সামরিক প্রযুক্তিতে অপরিহার্য।
বর্তমানে এ খাতে সব চাইতে শক্তিশালী অবস্থানে আছে চীন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুসারে, বর্তমানে দেশটি পরিশোধিত বিরল খনিজ উৎপাদনের ৯০%-এর অধিক ও মোট উৎপাদনের ৬০ শতাংশেরও অধিক নিয়ন্ত্রণ করছে।
মূলত, তেলনির্ভর অর্থনীতি হতে বেরিয়ে
আসার জন্য খনিজ খাতকে কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। ২০২১ হতে ২০২৫ সালের মাঝে দেশটির অনুসন্ধানমূলক খনন বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৫৯৫ শতাংশ। নতুন খনির লাইসেন্স দেয়া হচ্ছে অনেক দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিকে।
স্বাধীনতার বার্তা / মেবি
