সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর পদত্যাগের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে কড়া অবস্থান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি! তাহলে ইস্তফা দেয়ার কোনো প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার (৫ মে) বিকেল বেলা কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের শীর্ষ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

নির্বাচনের ফল অনুসারে, ২৯৩টি আসনের মাঝে মোট ২০৭টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও মমতার তৃণমূল কংগ্রেস জিতেছে প্রায় ৮০টি আসনে। এ ফলাফলের উপর ভিত্তি করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে মমতার পদত্যাগের জল্পনা।

কিন্তু সে জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে মমতা বলেছেন, এতগুলো দিন আমি চেয়ারে ছিলাম, বহু কিছু সহ্য করেছি। তবে এখন আমি মুক্ত বিহঙ্গ একজন সাধারণ মানুষ। এখন আমি আর সহ্য করব না। সকল অত্যাচারের বিরুদ্ধে আমি লড়াই করব।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর