পদত্যাগ করলেন বুলগেরিয়া সরকার
দুই সপ্তাহ যাবত চলমান ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভ এই ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংসদে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির কয়েক মিনিট পূর্বে টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন রোজেন।
এর পূর্বে, দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারবিরোধী এক বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। রাজধানী সোফিয়া ব্যতীত নানা শহরেও ডাক ওঠে সরকারের পদত্যাগের। ফলস্বরুপ ক্ষমতাতে আসার এক বছরেরও কম সময়ের মাথাতে পদত্যাগের ঘোষণা দেয় বুলগেরিয়া সরকার।
গত সপ্তাহে ২০২৬ সালে বাজেট পরিকল্পনা পেশ করেছে দেশটির সরকার। দেশজুড়ে বহু বিক্ষোভের জেরে যেটি প্রত্যাহার করা হয়েছে।
সীমিত ক্ষমতাপ্রাপ্ত বুলগেরিয়ান প্রেসিডেন্ট বর্তমানে পার্লামেন্টের দলগুলোকে একটি নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলবেন। যদি তারা তা করতে সক্ষম না হয়, তাহলে নতুন করে নির্বাচন না হওয়া অবধি দেশ পরিচালনার জন্য তিনি একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
