সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তান যদি আফগানিস্তানে ফের কোনো রকম হামলা চালায় তবে কাবুল ‘আরো জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে বলে হুঁশিয়ারি দেন আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ একটি প্রতিবেদনে এই তথ্য জানায়।আফগান সরকারের একটি বিশেষ সূত্র আল-জাজিরাকে জানায়, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশেও পাকিস্তান বিমান হামলা চালায়। আফগানিস্তানের আরো এক কর্মকর্তা জানান, পাকতিকা প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানের হামলার ফলে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন এবং ৭জন আহত হন।

পাকিস্তানের সামরিক সূত্রের দ্বারা আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা জানান, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান তালেবান নেতৃত্বের দ্বারা একটি আস্তানাতে হামলা চালানো হয়।

এইদিকে পাকিস্তান হতে ফিরে আসা আফগান নাগরিক জরঘন আল-জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের বেলা তাদের ক্যাম্পে হঠাৎ হামলা শুরু হলে মানুষ পরিবার নিয়ে নানা দিকে ছুটতে থাকেন। বহু মানুষ মালামাল ফেলে পালিয়ে যান, কেউ কেউ তাদের সন্তানদেরও খুঁজে পাননি। কমপক্ষে দু-তিনটি শিশু নিখোঁজ আছে বলে তিনি দাবি করেছেন। এছাড়াও এই হামলাতে তিন হতে চারজন আহত হন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর