সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান আলোচনাতে একটি নির্দিষ্ট মাত্রার নমনীয়তা তৈরি হয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী। আলজাজিরাকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমানে চলমান যুদ্ধবিরতি যদি দীর্ঘায়িত হয়, তবে সেটিই প্রমাণ হবে যে উভয় পক্ষ আর কোনো রকম সংঘাত বাড়াতে চায় না।

তিনি বলেছেন, ‘প্রকাশ্যে বাড়াবাড়ি ধরণের ভঙ্গি দেখানো হচ্ছে আলোচনা প্রক্রিয়ারই একটি অংশ, তবে বাস্তবে টেবিলে যেটি রয়েছে, সেটি অনেকটাই ভিন্ন। কারণ দুই পক্ষই তাদের নিজ নিজ দেশের রাজনৈতিক চাপ সম্পর্কে বেশ সচেতন।

মোহাম্মদ আলীর মত অনুসারে, পাকিস্তানের সক্রিয় ভূমিকার জন্য আলোচনাতে এ নমনীয়তা এসেছে। তিনি বলেছেন, দু'দেশের প্রতিনিধিদল আসার পর হতেই পাকিস্তান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও জানিয়েছেন, পাকিস্তান ভিন্নভাবে দু'পক্ষের সাথে বসে তাদের আরও নমনীয় হতে ও এ ঐতিহাসিক সুযোগ নষ্ট না করার জন্য উৎসাহিত করেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর