সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে অন্তত ৫ জনের মৃত্যু হয়। দগ্ধ ও আহত হন ২০ জনেরও অধিক। আহতদের চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়। 

রবিবার (১৮ জানুয়ারি) একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

এতে বলা হয়েছে—  শনিবার দিবাগত রাতে শহরটির জিন্নাহ রোডের 'গুল প্লাজা' নামের বহুতল ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে। এই সময় ভিতরে আটকা পড়ে বহু মানুষ। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট। দীর্ঘসময় যাবত চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

কিন্তু এতে করে পুড়ে গেছে ভবনটির বেশিরভাগ দোকান। ভবনে থাকা কসমেটিকস, কাপড়, ইলেক্ট্রিক সামগ্রীসহ নানা দোকানেগুলোতেও ছড়িয়ে পড়েছে আগুনের তীব্রতা।

সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি এই ঘটনাতে শোক প্রকাশ করেন। একটি বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারদের গভীর সমবেদনা জানিয়েছে। প্রদশের স্বরাষ্ট্রমন্ত্রীও গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অগ্নিকাণ্ড ঘটা এলাকাতে যান চলাচল স্বাভাবিক করার জন্য বিকল্প রাস্তা ব্যবহারের উপযোগী করে তুলতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্ত সাপেক্ষে পুলিশের একটি কর্মকর্তা জানিয়েছে, ভবনের নিচতলার একটি দোকানে শর্ট সার্কিটের জন্য অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর