সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্য-পূর্বাঞ্চলীয় শহর সারগোধাতে একটি ট্রাক খালে পড়ে যাওয়ার কারণে একটি পরিবারের ১৪ জন নিহত হয়েছে। এতে করে আহত হয়েছে প্রায় আরো ৯ জন।

গতকাল (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, ট্রাকটিতে সর্বমোট ২৩ জন যাত্রী ছিলেন, যার মাঝে ৪ জন শিশু ও ৫ জন নারী। খারাপ আবহাওয়া ও চালকের নিয়ন্ত্রণ হারানোর জন্য ট্রাকটি খুশাব শহরের নিকট দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকাতে খালে পড়ে গেছে।

এতে করে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। এরপরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

এইদিকে, আহতদের মাঝে ৭ জনের অবস্থা বেশ গুরুতর। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহতরা সকলেই ছিলেন শ্রমজীবী ও বান্নু হতে খুশাব শহরের কাজের উদ্দেশ্যে আসছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর