সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হয়ে গেলো বিষাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।

গতকাল সন্ধ্যার দিকে দেশটির দেরা ইসমাইল খান শহরে এই ঘটনা ঘটেছে। এতে করে গুরুতর আহত হয়েছে আরো ১০ জন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে চলছিল এই বিয়ের আয়োজন। এ সংগঠনে আছে আত্মসমর্পণকৃত তালেবানের সদস্যরা। কিন্তু এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

সাম্প্রতিক অঞ্চলটিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান-টিটিপির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পরপর বেশ কয়েকটি হামলার ঘটনাতে নাম উঠে এসেছে জঙ্গি সংগঠনটির। টিটিপিকে সমর্থন দেওয়ার কারণে আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আফগানিস্তান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর