সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনার জন্য কঠোর নিন্দা জানায় ভারত। গতকাল (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিন্দা প্রকাশ করেছেন।

বিবৃতিতে জয়সওয়াল বলেছেন, ‘মুসলিমদের পবিত্র একটি মাস রমজান মাসে চালানো এই হামলার ফলে নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার অন্যতম একটি চেষ্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি বেশ কঠোর সমর্থন ব্যক্ত করে।‘

এইদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত হতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নানা জায়গাতে পাক সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে আফগান সেনারা। সীমান্ত এলাকাতে এই হামলার কয়েক ঘণ্টার মাঝেই আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে দেয় পাকিস্তান। যেটি এখনো অবধি চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর