সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

অস্ট্রিয়াতে ভয়াবহ তুষারঝড়ে অন্তত ৫জন নিহত হয়েছে। তুষারঝড়ের কারণে দেখা দিয়েছে বিদ্যুদ্বিভ্রাট। ব্যাহত হচ্ছে বহু যান চলাচল। কর্মকর্তা জানায়, উত্তরাঞ্চলীয় শহর লিন্জেতে এখন পর্যন্ত মারা গেছে একজন। এছাড়াও টাইরল অঞ্চলে তুষারধসের ফলে ৪জন স্কিয়ার নিহত হন।

এদের মাঝে সেন্ট অ্যান্টন স্কি রিসোর্টের নিকট তুষারধসে ৩জন মারা যান। আর নুডার্সে তুষার চাপাতে একজন নিহত হয় ও একজন আহত হয়।

এ শীত মৌসুমে অস্ট্রিয়াতে তুষারধসে নিহিত হয়েছে ২১ জন। বৃহস্পতিবার হতে এই দেশটিতে ১৬ ইঞ্চি অবধি তুষারপাত হয়েছে। যার কারণে দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়া, বিশেষ করে গ্রাজ শহরের আশেপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয়।তুষারপাতের জন্য শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল বেলা ভিয়েনা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওই দিন বিকেল বেলা পরিষেবাও ব্যাহত হয়েছে।

জাতীয় অটোমোবাইল অ্যাসোসিয়েশন ওএএমটিসি জানায়, ভিয়েনার আশেপাশের প্রধান মহাসড়কগুলোর মাঝে এইটি বেশ কয়েক ঘণ্টার জন্য স্থগিত ছিল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর