নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর হামলাতে তিনজন নিহত
অস্ট্রেলিয়াতে বন্দুকধারীর হামলাতে তিনজন মারা যান। তাদের মাঝে দুইজন নারী ও একজন পুরুষ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির নিউ সাউথ ওয়েলসে এই ঘটনাটি ঘটে। একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।
হামলাতে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা যায়। এই হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে হামলাকারী। তাদের আটক করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
ধারণা করা যাচ্ছে, এখনো অস্ত্রসহকারে শহরে অবস্থান করছে আততায়ী। গত মাসেই, দেশটির সিডনির বন্ডাই সৈকতে দুই বন্দুকধারীর হামলাতে প্রাণ গেছে ১৫ জনের। যেটি অস্ট্রেলিয়ার কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা ছিল। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের কারণে বেশ পরিচিত নিউ সাউথ ওয়েলস রাজ্য।
স্বাধীনতার বার্তা / মেবি
