সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরাইল হতে মুক্তি পাওয়া সব ফিলিস্তিনি নিজ দেশে ফিরতে পারছেন না। ১৫৪ জনকে জোরপূর্বক অন্যদেশে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরাইল। সোমবার এইকথা জানিয়েছে ফিলিস্তিনি বন্দিদের গণমাধ্যম কার্যালয়।

বহু প্রতিক্ষার পর ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পাওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যায় তাদের পরিবারে। কিন্ত ১৫৪ জনের মুক্তি তাদের পরিবারের জন্য একইসাথে আনন্দ ও কষ্টের। যার কারণ তাদের প্রিয়জনদের তৃতীয় একটি দেশে নির্বাসিত করা হবে। নির্বাসনের খবরে হতবাক তাদের পরিবার।

তৃতীয় দেশে যাদের নির্বাসিত করা হচ্ছে, তারা ইসরাইলের কাছ হতে মুক্তি দেওয়া ফিলিস্তিনের বৃহত্তর একটি দলের অংশ। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২০ জন ইসরাইলি বন্দিকে জীবিত মুক্তি দিয়েছেন।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো পরিস্কার তথ্য জানানো হয়নি। তবে এর পূর্বে জানুয়ারিতে বন্দি বিনিময়ের সময় বহু ফিলিস্তিনিকে তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কসহ এই অঞ্চলের দেশগুলোতে নির্বাসিত করা হয়েছিল। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক তামের কারমাউত বলেছেন, ‘এটি বলার অপেক্ষা রাখে না যে এটি একটি অবৈধ কাজ।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর