ফের বাতিল হলো নেতানিয়াহুর ভারত সফর
নয়াদিল্লিতে ভয়ানক সন্ত্রাসী হামলার পরে নিরাপত্তা উদ্বেগের জন্য ফের ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন তিনি।
ইসরাইলের গণমাধ্যমের বরাতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ একটি প্রতিবেদনে বলে, দুই সপ্তাহ পূর্বে নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলা হয়। এ পরিস্থিতিতে নতুন করে পুনরায় নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া অবধি নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।
এর পূর্বে খবর ছিল, চলতি বছর শেষের পূর্বেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক বরতে নয়াদিল্লি সফর করবেন। কিন্তু এই বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ইসরাইলি এই প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারি মাসে। ২০১৭ সালে নরেন্দ্র মোদি গিয়েছিলেন ইসরাইল সফরে। যেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সর্বপ্রথম ইসরাইল সফর।
স্বাধীনতার বার্তা / মেবি
