যুক্তরাষ্ট্রে আটক করা হলো এক মুসলিম সাংবাদিককে
ব্রিটিশ মুসলিম সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সামি হামদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে আটক করা হয়। তাকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। সম্প্রতি এক বক্তব্যে ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন তিনি।
শনিবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন সামি হামদি। রবিবার ফ্লোরিডাতে একই গ্রুপের অন্য একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কথা ছিল তার। তবে তার পূর্বেই সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে তাকে। তার আটককে বাকস্বাধীনতার প্রতি অবমাননা বলে নিন্দা জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। গাজাতে ইসরাইলি হামলার তীব্র সমালোচনা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করেছে সংস্থাটি।
সামি হামদির গ্রেপ্তারকে তার বন্ধুরা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী ও বিদেশের মাটি ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপদ নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
স্বাধীনতার বার্তা / মেবি
