মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। এর মাঝে গত ৬০ বছরের মধ্যে এ প্রথম দ্রাবিড় দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো সরকার গঠিত হয়েছে তামিলনাড়ুতে।
বিজয় টিভিকের ৯ নেতাকে সাথে নিয়ে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিনেতা তৃষা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন।
এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মাঝে বিজয়ের দল টিভি ১০৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আরো ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা অর্জন করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। পাঁচ দিন সময় ও রাজ্যপালের সাথে চার দফা বৈঠকের পরে সম্ভাব্য মিত্রদের সাথে আলোচনার দ্বারা তিনি ম্যাজিক ফিগার অর্জন করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
