মেক্সিকো হতে ৩৭ জন সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে প্রেরণ
দুই দেশের মাঝে অপরাধ-প্রতিরোধ সহযোগিতার অংশ হিসেবে ৩৭ জন সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে পাঠায় মেক্সিকো। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) ৩৭ জন সন্দেহভাজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে এসে পৌঁছায়। এ স্থানান্তরের দ্বারা দুই দেশের মাঝে অপরাধ-প্রতিরোধ সহযোগিতার অংশ হিসেবে বর্তমান প্রশাসনের সময়ে মোট ৯২ জন সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
এই বিষয়ে মেক্সিকোর নিরাপত্তা সচিব বলেন, অভিযুক্ত অপরাধীরা জাতীয় নিরাপত্তার কারণে হুমকিস্বরূপ। গেল সপ্তাহে, মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে স্থলের লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
কিন্তু মেক্সিকোতে মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাকে নাকোচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। শেইনবাউমের মেয়াদে এ নিয়ে তৃতীয়বারের মতো অভিযুক্তদের যুক্তরাষ্ট্রে পাঠায় মাক্সিকো। এর পূর্বে, গত বছরের ফেব্রুয়ারিতে, ২৯ জন ও আগস্টে ২৬ জনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
