সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মোট ৩ দেশে মার্কিন সেনাদের উপর ব্যাপক হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়।

গতকাল (১৪ মার্চ) আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানের নৌবাহিনী দাবি করেছে যে, মধ্যপ্রাচ্যের নানা দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা বহু দফাতে হামলা চালায়। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ইরানি বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘ধারাবাহিক কয়েক দফা’ হামলা চালায়।

তিনি বলেছেন, এই হামলার লক্ষ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ঘাঁটি (আবুধাবি), কুয়েতের আল-আদিরি ঘাঁটি ও বাহরাইনের শেখ ইসা ঘাঁটি।

তাংসিরি জানিয়েছেন, হামলাতে মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম, সামরিক বিমান ও বিমানবাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়।

এইদিকে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলাতে মোট ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনাতে কঠোর প্রতিক্রিয়া জানান দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেন, এ হামলার একটি জবাব অবশ্যই দেয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানা যায়, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি আইআরআইএস দেনা সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে এই হামলার শিকার হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর