সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের বিরুদ্ধে বিদ্যমান সামরিক অভিযানের এক অংশ হিসেবে তিনজন মার্কিন সেনা সদস্য নিহত হন বলে জানায় যুক্তরাষ্ট্র। এই একই ঘটনাতে আরো পাঁচজন সেনা গুরুতর আহত হন।

মার্কিন সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, এই অভিযান চলাকালীন এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মাঝে আরো কয়েকজন সামান্য শারীরিক আঘাত ও মানসিক আঘাত পেয়েছে বলে জানা যায়। তাদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলমান আছে ও ধীরে ধীরে তাদেরকে দায়িত্বে ফেরানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

একটি বিবৃতিতে মার্কিন সেন্টাল কমান্ড জানিয়েছে, “বড় রকমের যুদ্ধ অভিযান অব্যাহত আছে ও আমাদের প্রতিক্রিয়া প্রচেষ্টা চলমান রয়েছে। চলমান পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল আছে।”

কমান্ড আরো জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান দেখানোর কারণে তাদের পরিচয় ও অতিরিক্ত তথ্য আপাতত প্রকাশ করা হবে না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর