সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ চালানোর সময়ে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ জব্দের অভিযানকে 'জলদস্যুতা'র সাথে তুলনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) ফ্লোরিডাতে একটি জনসভাতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ‘আমরা জাহাজের উপর নামলাম ও জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। আমরা এটিতে থাকা সকল মালামাল ও তেল দখল করে নিয়েছি। এইটি বেশ লাভজনক ব্যবসা।’

উপস্থিত জনতার উল্লাসের মাঝে তিনি আরো বলেছেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ সম্পন্ন করছি। আমরা এই কাজটি অনেকটা জলদস্যুদের ন্যায় করলেও আমরা কিন্তু কোনো তামাশা করছি না।’

মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে ট্রাম্প যখন জলদস্যুবৃত্তির সাথে তুলনা করেন, ঠিক তখনই আইন বিশেষজ্ঞরা বেশ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর ফি ধার্য করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর