লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা
লেবাননে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে রবিবার (৫ এপ্রিল) হামলা চালিয়েছে ইসরাইল। কিন্তু ওই হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়। যার ফলে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বিবিসিকে জানায়, এই হামলাটি মূল লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনাতে লেবাননের খ্রিস্টান-সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির জ্যেষ্ঠ নেতা পিয়েরে মুভাদ ও তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ নিহত হয়েছেন। এই ঘটনার কারণে দুঃখ প্রকাশ করে আইডিএফ।
যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি বৈরুতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি আবাসিক অ্যাপার্টমেন্ট, যেখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে বলে জানা যায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার ফলে একজন পুরুষ ও দুই নারী নিহত হন। স্থানীয় মেয়র বলেছেন, যে ভবনে হামলা হয়েছে, তার নিচতলায়ই ওই দম্পতি বসবাস করত।
স্বাধীনতার বার্তা / মেবি
