লেবাননে কোনো রকম যুদ্ধবিরতি নেই বললেন ইসরাইলি সেনাপ্রধান
ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেন, লেবাননের সাথে কোনো রকম যুদ্ধবিরতি নেই। দক্ষিণ লেবাননে মোতায়েন করা ইসরাইলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির এইকথা বলেছেন।
জামির বলেছেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করেছে সেটি হলো, এমন একটি অবস্থানে বিরাজ করা যেন ইসরাইলি জনপদে সরাসরি কোনো প্রকার হামলা না হয়। আমরা সে লক্ষ্যে পৌঁছে গিয়েছি ও বর্তমানে এই অবস্থানেই রয়েছি। আমাদের সকলকে হয়তোবা এখানেই অবস্থান করতে হবে।'
তিনি আরও বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো প্রকার যুদ্ধবিরতি নেই; আপনারা উত্তরের সকল জনবসতিগুলো হতে প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দূর করার জন্য, সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করার জন্য ও সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করার জন্য লড়াই চালিয়ে যাবেন।’
গত ২ মার্চ হতে ইসরাইলি বাহিনী লেবাননে প্রায় ২ হাজার ২৯০ জনকে হত্যা করে। ইসরাইলি হামলাতে লেবাননজুড়ে কমপক্ষে ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
