লেবাননে হামলাতে স্তম্ভিত আয়ারল্যান্ড
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিনেই লেবাননে বিশাল হামলা চালায় ইসরাইল। এর ফলে ২৫৪ জনের মৃত্যুসহ অনেক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননে ইসরাইলের এরূপ নৃশংস হামলার ঘটনায় নিন্দা জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী এর পাশাপাশি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার আহ্বান জানান তিনি। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে ইসরাইলি হামলার ফলে তিনি স্তম্ভিত ও দেশটিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান জানান।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগির সাথে ফোনে কথা বলার পরে হেলেন ম্যাকেন্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন, ’লেবাননজুড়ে ইসরাইলের নৃশংস হামলার ফলে আমি স্তম্ভিত, এতে করে ২০০ জনেরও অধিক ব্যক্তি নিহত হন।’
তিনি লিখেন, এ হামলাগুলো অগ্রহণযোগ্য ও অবশ্যই এগুলো আমাদের বন্ধ করতে হবে। তিনি আরও বলেছেন, লেবাননসহ সব পক্ষকে এই যুদ্ধবিরতি মেনে চলতে হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
