কুয়েতের বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত
কুয়েতে বিস্ফোরণের ঘটনাতে জাহেদ হোসেন (৩০) নামের একজন প্রবাসী বাংলাদেশি যুবক মারা যান। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে বলে পরিচয় জানা যায়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন জাহেদ হোসেনের সহকর্মী লুৎফুর রহমান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এতে করে তার মৃত্যু হয়।
এই ঘটনাতে এখন অবধি কুয়েতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা কিংবা তথ্য প্রকাশ করেননি। স্বজনেরা জানিয়েছেন, প্রায় দুই বছর পূর্বে উট চরানোর ভিসাতে কুয়েতে যান জাহেদ হোসেন। এর কিছুদিন পরে ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার।
জাহেদ হোসেনের স্ত্রী ও ৪ বছর বয়সি একটি সন্তান আছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসীদের মাঝে নেমে আসে শোকে ছায়া।
স্বাধীনতার বার্তা / মেবি
