সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের হামলার শঙ্কার ফলে পরবর্তী নির্দেশ না দেয়া অবধি দেশের সকল মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দেয় কুয়েত। পবিত্র রমজান মাসে রোজাদাররা তারাবির নামাজ আদায় করে থাকেন। আল জাজিরা একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

গতকাল (২৮ ফেব্রুয়ারি) সকাল বেলা ইরানে এক সাথে বড় রকমের হামলা চালিয়েছে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। যার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। এর মাঝে কুয়েতেও হামলা করা হয়।

এইদিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে ২০১ জন নিহত হন বলে জানায় ইরানের রেড ক্রিসেন্ট।

ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের মোট ৩২টি প্রদেশের মাঝে ২৪টি প্রদেশে হামলা চালায়। এতে করে কমপক্ষে ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়।

তিনি আরো বলেছেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও অধিক দল এই হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর