ক্ষতিপূরণ ব্যতীত হরমুজ প্রণালি খুলবে না ইরান
ইরান জানায়, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া অবধি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ফের খুলবে না দেশটি। রবিবার (৫ এপ্রিল) আলজাজিরার একটি প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তর এই তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে বলেছেন, নতুন একটি আইনি কাঠামো অনুসারে ট্রানজিট ফি’র দ্বারা ক্ষতিপূরণ পরিশোধ করা হয় তাহলেই প্রণালিটি খুলে দেয়া হবে।
ট্রাম্প এর সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন তিনি। তাবাতাবায়ি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা করার হুমকি দেয়ার পরে ট্রাম্প হতাশা ও ক্ষোভ হতে অশালীন ও অর্থহীন মন্তব্যে নেমে গেছেন।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য বেশ গুরুত্বপূর্ণ এ প্রণালি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়। সে সাথে চাপ বাড়ছে ইরানের উপর। তবে দেশটি তার সিদ্ধান্তে এখনো পর্যন্ত অটল।
স্বাধীনতার বার্তা / মেবি
