করাচির মার্কিন কনস্যুলেটে হামলা
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পরে পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের নিকট বিক্ষোভ হয়। সেখানে সহিংসতার ফলে ৯জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা জানালা ভাঙছে ও বেশ কিছু অংশে আগুন দিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। এই সময় সেখানে ৬জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
