সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইউক্রেন ও রাশিয়ার মাঝে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরে আজ (১২ মে) ভোর বেলা ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন হামলা চালায় বলে জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেয়া একটি বার্তাতে বলেছেন, ‘রাশিয়ার ড্রোন এখন কিয়েভের আকাশে অবস্থান করছে। সতর্কতা তুলে না নেয়া অবধি সবাই নিরাপদ স্থানে থাকুন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে এ প্রথম রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন সকল বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানায়। একই সাথে তারা জানিয়েছে, ওই এলাকাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর