কী ইঙ্গিত দিলো জার্মান চ্যান্সেলর
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত বন্ধে যদি একটি বিস্তৃত চুক্তি হয় তবে ইরানের ওপর হতে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। সাইপ্রাসে অনুষ্ঠিত হওয়া এক ইইউ সম্মেলনের পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে।
মের্ৎস বলেছেন, “নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে একটি প্রক্রিয়ার অংশ।”
তিনি আরো জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় নেতাদের মাঝে ইতিবাচক মনোভাব আছে। “এ নিয়ে কেউ কোনো রকম আপত্তি করেনি,” বলেছেন তিনি। তার মত অনুসারে, এ পদক্ষেপ আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য ও একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
চ্যান্সেলরের এ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইইউ কূটনৈতিক প্রক্রিয়ার দ্বারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেখানে নিষেধাজ্ঞাকে আলোচনার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
স্বাধীনতার বার্তা / মেবি
