কাতারের প্রধানমন্ত্রীর সাথে রুবিওর বৈঠক
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানায়। শান্তি প্রস্তাবের বিষয়ে তেহরানের জবাবের অপেক্ষাতে থাকা ওয়াশিংটনের নিকট কাতার এখন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকাতে আছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট একটি বিবৃতিতে জানিয়েছেন, রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সাথে বৈঠক করেন। এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নানা ইস্যুতে কাতারের অংশীদারিত্বের প্রশংসা করেন।
এতে আরো বলা হয়েছে, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও মধ্যপ্রাচ্যজুড়ে হুমকি মোকাবেলা ও স্থিতিশীলতা-নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।’
স্বাধীনতার বার্তা / মেবি
