সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার ঘটনাতে দীর্ঘ বিচার শেষে রায় দেন আদালত। ঘরে তৈরি বন্দুক দিয়ে প্রকাশ্যে হামলা করার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন জাপানের আদালত। বুধবার (২১ জানুয়ারি) একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছেন। 

২০২২ সালে পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারণাতে বক্তব্য দিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। দিনের আলোতে ঘরে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করে হত্যা করেছেন তেতসুয়া ইয়ামাগামি। 

জাপানের মতো দেশে, যেখানে বন্দুক সহিংসতা বেশ বিরল, সেখানে এ হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন তুলেছে। ঘটনাস্থল হতেই গ্রেফতার হওয়া ৪৫ বছর বয়সী ইয়ামাগামির বিরুদ্ধে হত্যা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার শুনানি দেখার জন্য নারা আদালতের বাইরে শত শত মানুষ ভিড় করেছেন। আসন সীমিত থাকার কারণে লটারির দ্বারা দর্শক নির্বাচন করা হয়েছে।

স্বাস্থ্যগত কারণের জন্য ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও শিনজো আবে তখনও জাপানের রাজনীতিতে ছিলেন বেশ প্রভাবশালী। দেশটির সব চাইতে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলকে রাজনৈতিক স্থিতিশীলতার সময় হিসেবেই দেখা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর