ইউরোপে নিষিদ্ধ হলো উগ্র ইসরাইলি
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ক্রমবর্ধমান সহিংসতার দায়ে চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে উঠার পর অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানান, ‘সহিংসতা ও চরমপন্থার ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে।’
এ নিষেধাজ্ঞার আওতাতে সংশ্লিষ্ট ইসরাইলি বসতি স্থাপনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে ও তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হবে।
দীর্ঘদিন যাবৎ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বৃদ্ধি পেলেও জোটের অভ্যন্তরীণ মতবিরোধের জন্য এ সিদ্ধান্ত ঝুলে ছিল। অবশেষে সে অচলাবস্থা কাটিয়ে উঠে চরমপন্থিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
স্বাধীনতার বার্তা / মেবি
