ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী আটক
দেশ ছেড়ে পালানোর সময় আটক করা হয় ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী হার্মান হালুশেঙ্কোকে। সীমান্ত দিয়ে পারাপার হওয়ার সময় নিরাপত্তাকর্মীর হাতে আটক হয়েছেন তিনি। দুর্নীতি বিষয়ক গুরুতর অভিযোগ নিয়ে গত নভেম্বর মাসে মন্ত্রিত্ব ছেড়েছে হার্মান হালুশেঙ্কো। তার বিরুদ্ধে ইউক্রেনের জ্বালানি খাতের অন্তত ১শ' মিলিয়ন ডলার অর্থপাচারের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। এই দুর্নীতিতে নাম ওঠে আসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আরো উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার।
স্বাধীনতার বার্তা / মেবি
