ইতালিতে তুষারধস
ইতালির কুরমায়েরে তুষারধসে নিহত হয়েছে অন্তত ২ জন ফরাসি পর্যটক। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল বেলা পাহাড়ি উপত্যকাতে বড় রকমের তুষারধস হয়েছে। এতে করে তুষারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ গেছে ২জনের। এই ঘটনার পরেই শুরু হয়ে যায় উদ্ধার অভিযান। কর্তৃপক্ষ জানায়, বেশ গুরুতর অবস্থাতে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ১জনকে।
হতাহতদের উদ্ধার করার জন্য ১৫ জন ফায়ার সার্ভিস কর্মীকে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি, ঘটনাস্থলে দুইজন ডাক্তার, তিনটি অনুসন্ধানী কুকুর, দুইটি হেলিকপ্টার ও দুইটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
