ইসরাইলি দূতাবাসে ইরানের হামলা
বাহরাইনের মানামাতে ইসরাইলি দূতাবাসে হামলা চালায় ইরান। ইরানের গণমাধ্যমগুলো জানায়, বাহরাইনের রাজধানী মানামাতে রাতের বেলা ফিন্যান্সিয়াল হারবার টাওয়ার বাণিজ্যিক কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই কমপ্লেক্সটিতে হামলা চালানো হয়, যার কারণ হচ্ছে এখানে ইসরেইলি দূতাবাস ছিল।
রয়টার্স জানায়, কমপ্লেক্সের আশেপাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ধ্বংস করা হয়।
কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় সম্পূর্ণ অঞ্চলেই এই হামলা চালায় তেহরান। কিন্তু বেশির ভাগ হামলাই প্রতিরোধ করা হয়।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে অগ্রসর হওয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়, যেটি হচ্ছে গত কয়েক দিনের মাঝে দ্বিতীয় হামলার ঘটনা।
স্বাধীনতার বার্তা / মেবি
