সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামী বিশ্বের নিকট মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

আল-জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠা ও আবার আলোচনার টেবিলে ফেরার জন্য কূটনৈতিক প্রচেষ্টা করছেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, ‘এটি নেতানিয়াহুর উস্কানিমূলক একটি কর্মকাণ্ড দ্বারা শুরু হয়েছিল।’

তিনি আরও বলেছেন, ‘যে কারণেই এটা হোক, উপসাগরীয় আমাদের ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করি না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর